ওমর ফারুক সুমন | ০১:০০ পিএম, ২০২১-০৬-২৯
ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা। দীর্ঘদিন শূন্যের কোঠায় থাকলেও সোমবার ৫ জন সহ গত এক মাসের ব্যবধানে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
ফলে উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটি এক জরুরি মিটিয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে উপজেলার অফিসার্স ক্লাবকে আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে আনসার ব্যাটালিয়ন সদস্য, ভিডিপি সদস্য, অবসর প্রাপ্ত প্রোকৌশলী, পুলিশ সদস্য, নার্স ও শিশুসহ বৃদ্ধ।
করোনার উর্ধগতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত মাঠে থেকে মোবাইল কোর্টের মাধ্যম জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিহীন ও অকারণে ঘুরাঘুরি করা পথচারী অর্থদণ্ড দিয়ে শাস্তি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এরই মধ্যে জরুরী সেবা ছাড়া সকল যানবাহন ও বিপনী বিতান মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ ও বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আক্রান্ত পরিবারকে লাল পতাকা উঠিয়ে চিহ্নিত করার পাশাপাশি খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। আক্রান্ত সকলেই নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রয়েছে।
এছাড়াও নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited