ঝুলন দত্ত | ০৪:০২ পিএম, ২০২১-০৬-২৯
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার ৪শ' টাকা জরিমানা আদায় ও ৫টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন হাসপাতাল এলাকা, কেপিএম আবাসিক এলাকার কলাবাগানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় মেয়াদ উর্ত্তীন পণ্য রাখা, স্বাস্থ্য সনদ বিহীন দোকান পরিচালনা এবং ফ্রীজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ এবং ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১শ' টাকা করে ৪শ' টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়। করোনা সচেতনতায় ইউএনও মাইকিং করে জনগণকে আবারো সচেতন করেন।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এ সময় ভ্রাম্যমান আদালকে সহায়তা করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited