নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ পিএম, ২০২১-০৬-৩০
বন্যপ্রাণীকে তার আবাসস্থল নিরাপদ করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, বন্যপ্রাণীর ক্ষতি যদি আমরা না করি তাহলে সে কখনোই আমাদের ক্ষতি করে না। তাই বন্যপ্রাণীর আবাসস্থলে যাতে কোন ক্ষতি না হয় সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।
বুধবার (৩০ জুন) সকালে রাঙামাটিতে বন বিভাগের আয়োজনে বন্যপ্রাণী (হাতি) দ্বারা নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপুরণের ৩ লক্ষ টাকা করে ২ জনকে মোট ৬ লক্ষ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাহফুরুল হাসান আব্বাসী, রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা এস, এম মাহবুব উল আলম, রাঙামাটি জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত অভিজিত পালের পিতা শুধাংশু বিকাশ পালের হাতে ও লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে নিহত আব্দুল মালেকের স্ত্রী মোছাম্মৎ ফিরোজা বেগমের হাতে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক তুলে দেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited