প্রেস বিজ্ঞপ্তি | ০৮:৩৩ পিএম, ২০২০-০৯-৩০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ শিশু একাডেমি সারাদেশ ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ পালন করছে। তারই অনুসরণে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয কর্তৃক সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী ০৫ অক্টোবর হতে ১১ অক্টোবর পর্যন্ত ব্যাপক কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচী সমূহ নিম্নরূপঃ
১. ০৫/১০/২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ১০ ঘটিকা, উদ্বোধনী অনুষ্ঠান: শিশুদের প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থান: শিশু একাডেমি মিলনায়তন।
২. ০৬/১০/২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ০৯.৩০ ঘটিকা, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস’২০ উপলক্ষে কন্যা শিশুদের ‘দেশের গান প্রতিযোগিতা’ ও ‘আমার কথা শোন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, স্থান: শিশু একাডেমি মিলনায়তন ।
৩. ০৭.১০.২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা, ‘আমার কথা শোন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, স্থান: মডেল কেজি স্কুল।
৪. ০৮.১০.২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকা, ‘আমার কথা শোন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, স্থান: রাঙামাটি শিশু নিকেতন।
৫. ০৯/১০/২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এর উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, স্থান: শিশু একাডেমি মিলনায়তন ।
৬. ১০/১০/২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, স্থান: শিশু একাডেমি মিলনায়তন ।
৭. ১০.১০.২০২০ খ্রিষ্টাব্দ, বিকাল ০৩:০০ ঘটিকা, পথ শিশু, শ্রমজীবী শিশু, অটিস্টিক শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত ও প্রারম্ভিক শৈশব বিষয়ক শিশুদের বিভিন্ন কার্যক্রম, খেলাধুলা, ছবি আঁকা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, স্থান: শিশু একাডেমি মিলনায়তন ।
৮. ১১.১০.২০২০ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকা, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর সমাপনী অনুষ্ঠান: শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের সংগীত প্রতিযোগিতা, স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থান: শিশু একাডেমি মিলনায়তন ।
উল্লেখিত কর্মসূচীতে অংশগ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
অনুরোধক্রমে: অর্চনা চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited