ঝুলন দত্ত | ০১:৩০ পিএম, ২০২১-০৭-০১
রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর নতুনবাজার ঢাকাইয়া কলোনীর সিঁড়িঘাট ও লগগেইট এলাকায় বৃহস্পতিবার(১জুলাই) ভোর সাড়ে চারটায় সময় মোঃ ফরিদ এবং নবী হোসেন এর দু'টি ঘর পাহাড় ধ্বসে পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। নবী হোসেন কিছুটা আহত হলেও ঘরের অন্য লোকজন প্রাণে রক্ষা পায়। এছাড়া লগগেইট এলাকার মামুন নামের আরও এক ব্যক্তির একটি ঘর বৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতি হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য সজিবুর রহমান।
তিনি জানান ,ঘটনা সংবাদ শুনে আমি ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি পাহাড় ধ্বসে দু'টি টংঘর পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে ভেঁসে গেছে এবং মামুন নামের আরও একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। তবে ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো ৫শ' পরিবার মৃত্যুর ঝু্ঁকিপূর্ণ ভাবে বাসবাস করছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, প্রশাসনের পক্ষ হতে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও অনেকেই কথা রাখেনি। ফলে এই ঘটনা ঘটে। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থানীয় আশ্রয় কেন্দ্রে যাবার জন্য তিনি অনুরোধ জানান।
এদিকে বৃহস্পতিবার ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এইসময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, নতুনবাজার বনিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরামুল হক, স্থানীয় ইউপি সদস্য সজিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে পরিবার প্রতি নগদ ২ হাজার টাকা এবং ১০ কেজি করে চাল প্রদান করা হয়। ছবির ক্যাপশনঃ কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এবং ক্ষতিগ্রস্ত ঘর।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited