নুরুল কবির | ০৪:১০ পিএম, ২০২১-০৭-০২
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি কাজী মো মজিবর রহমান বলেছেন, গত ১৮ জুন শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়া মসজিদের ইমাম এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।
এতে ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। নও মুসলিম ওমর ফারুকসহ ৫ পরিবার ওই পাড়ার ত্রিপুরা খ্রিস্টানধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর থেকে ওই পরিবারগুলোকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল।
এ হত্যাকান্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) মূল অংশকে দায়ী করে কাজী মজিব আরও বলেন, পাহাড়ে তারা সন্ত্রাস, চাঁদাবাজী, গুম, অপহরণ ও হত্যাকান্ড চালিয়ে আসছে। গত দুই বছরে কেবল মাত্র বান্দরবান জেলাতেই জেএসএস সন্ত্রাসীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত ৭জন নেতা-কর্মীকে গুম ও হত্যা করে। এরই অংশ হিসেবে তারা নও মুসলিম ওমর ফারুককেও হত্যা করে।
ওমর ফারুক হত্যকান্ডের প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে শুক্রবার সকালে বান্দরবান শহরের বনানী স’মিল এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা সভাপতি কাজী মো. মজিবর রহমানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে কাজী মজিব সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এবং ‘মসজিদের ইমাম ওমর ফারুককে গুলি করে হত্যার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠি ম্যাসেজ দিল যে, ইসলাম ধম্য গ্রহণ করলে, ইসলামের দাওয়াতি কাজ করলে এবং মসজিদ নির্মাণ করলে এভাবে লাশ পড়বে।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলো এবং রাজধানী কেন্দ্রিক কথিত প্রগতিবাদী সুশীল সমাজ পার্বত্য চট্টগ্রামে পান থেকে চুন খসলে হইচই ফেলে দেন। টকশো করেন, নিবন্ধন লেখেন। মানববন্ধনে জড়ো হন। কিন্তু ওমর ফারুকের মর্মান্তিক হত্যাকান্ডে তাদের ইচ্ছাকৃত নিরবতা বেশ লক্ষ্যণীয়।’
১৫ দিন পার হলো কিন্তু সন্ত্রাসীদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। তিনি জরুরী ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের বিচারের আওতায় আনার দাবীও জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও বান্দরবান পৌর শাখা সভাপতি শামসুল হক শামু।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited