আজগর আলী খান | ১১:১২ পিএম, ২০২১-০৭-০২
সাতদিনের সরকারি ‘বিধিনিষেধ বা কঠোর লকডাউন’ এর ২য় দিন রাঙামাটির রাজস্থলী বাজার, বাঙালহালিয়া বাজার ও আশপাশের দোকানপাট বন্ধসহ সড়ক ছিল যানবাহন শূন্য। লকডাউন কার্যকরে বিভিন্ন হাট-বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী ও পুলিশ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (২ জুলাই) অভিযানকালে আইন অমান্য করে ঘর থেকে বের হওয়ায় এবং হোটেল খুলে ভিতরে খাবার বিক্রি করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিন সকাল থেকে রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই বন্ধ ছিল সবধরণের যানবাহন। তবে কিছু মালবাহী গাড়ী, ব্যাটারী চালিত রিকশা, কিছু সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। মুদির দোকান ও বেকারী খোলা থাকলেও হোটেল রেস্টুরেন্ট, শপিংমল বন্ধ ছিল। মানুষের চলাচলও অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম লক্ষ্য করা গেছে।
এদিকে, দুপুর ১২টার দিকে পুলিশের টহল চলাকালে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান। তিনি বলেন, করোনা প্রতিরোধে পুলিশের একাধিক ভ্রাম্যমাণ টহল টিম মাঠ পর্যায়ে লকডাউনে কাজ করে যাচ্ছে।
অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছাদেক। তিনি উপজেলার ইসলামপুর, বাঙালহালিয়া, রাজস্থলী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। এ সময় আইন অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ও হোটেলে খাবার বিক্রি করার দায়ে অর্থ জরিমানা আদায় করেন। এছাড়া লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালিয়েছেন তিনি।
এ বিষয়ে নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধি নিষেধের’ সময় বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে। অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited