নিজস্ব প্রতিবেদক | ০২:২০ পিএম, ২০২১-০৭-০৪
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে আজ রোববার চতুর্থ দিনেও রাঙামাটি জেলা প্রশাসন কে সহায়তা করতে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। রাঙামাটির বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা।
রাঙামাটি জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম সহ শহরের ১০টি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় পরিদর্শন এবং জনগণকে সচেতন করে তুলতে মাইকিং করছে ভ্রাম্যমান আদালত।
এদিকে, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনে এর নেতৃত্বে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশ সুপার শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এছাড়া যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের বাড়ীঘরে ফিরে যেতে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সাতদিনের বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করা হয়। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয়েছে নির্দেশনায়। এছাড়া চলমান লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সব অফিস। কঠোর লকডাউন চলবে ৭ জুলাই পর্যন্ত।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited