নুরুল কবির | ০৫:১৭ পিএম, ২০২১-০৭-০৪
বান্দরবানে কর্মহীন মানুষের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ করোনার কারণে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জিমনেশিয়াম হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় কর্মহীন ৫শ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ দেওয়া হয়।
বিতরন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন করোনাকালীন সময়ে বীর বাহাদুরের বান্দরবানে কেউ না খেয়ে মরবে না। বীর বাহাদুর যতদিন বেঁচে থাকবে বান্দরবানের সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি ও শান্তিতে বসবাস করবে।
পাবত্যমন্ত্রী আরও বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি, রেডক্রিসেন্ট সোসাইটি, পৌরসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবানের অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এবং আগামীতেও করবে। এবং আপনারা মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে আইনশৃখলা বাহিনী নির্দেশ মেনে চলবেন।
এসময় মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশাবলী প্রতিপালনের জন্য আহবান জানান এবং কেউ এই লক-ডাউনের কারণে অভুক্ত থাকলে অবশ্যই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি জেলার সাধারন সম্পাদক অমল কান্তি দাশসহবিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited