আইয়ুব চৌধুরী | ১১:৫৫ পিএম, ২০২১-০৭-০৪
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দিন দিন এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তারই ধারবাহিকতায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় শনিবার (৩ জুলাই) সকাল ১১ টায় রাজস্থলী বাজার ও বাঙালহালিয়া বাজার পরিদর্শন করেন রাঙামাটি ৩০৫ পদাধিক ব্রিগেড এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি।
এ সময় তিনি বলেন, করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস নির্মূল করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষনিক পর্যবেক্ষন করে জনসাধারনকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করছে। সকলে যদি ঘরে থেকে স্বাস্থ্য বিধি ও সরকারের আদেশ মান্য করে চলে তাহলে করোনা থেকে মুক্ত হওয়া যাবে। তিনি বাজারের লোক সমাগম একে বারে শুণ্যের কোটায় দেখতে পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্ট প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও বাজার কমিটি কে। পরে রিজিয়ন কমান্ডার বাঙালহালিয়া বাজার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদুর রহমান, পিএসসি, বি এম মেজর মোহাম্মদ মোস্তাফা কামাল, পিএসসি, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মঞ্জুর হোসেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, ক্যাপ্টেন দেবাশীষ সরকার, ক্যাপ্টেন আজিজার রহমান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান প্রমুখ। পরে রিজিয়ন কমান্ডার বাঙালহালিয়া বাজার পরিদর্শন করে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited