বান্দরবান প্রতিনিধি | ০৩:১৮ পিএম, ২০২১-০৭-০৬
নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসচ্ছে গরুর চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর চালানসহ চোরাকারবাররিকে আটক করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি মোটাতাজা গরু জব্দসহ এক চোরাকারবারিকে আটক করেছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
জব্দ ও আটকৃত বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার থেকে অবৈধ ভাবে আনা ১৩টি গরু জব্দসহ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত চোরাকারবারি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশারতলী গ্রামের চেরারকূল এলাকার বশির আহাম্মদের ছেলে মো,কামাল মিয়া(৩৩)।
পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ১টা ৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় এসআই অমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মুফিজুল ইসলাম, এএসআই আব্দুল মতিন,ফুল মিয়া ও আলী ইমরান সতর্ক ভাবে অভিযান চালিয়ে তেরটি বিভিন্ন আকৃতির গরুসহ চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়।
সূত্রে জানা যায়,এই আটককৃত আসামী ঈদ কোরবানকে সামনে রেখে এবং সীমান্তে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গরুর চালান নিয়ে আসে মায়ানমার থেকে।
পুলিশ গোপন সংবাদ পেয়ে চেরারকূল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আকারের ১৩টি গরুসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।জব্দকৃত ১৩টি গরুর অনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৮৫ হাজার হতে পারে বলে ধারনা করছেন পুলিশ।
আটককৃত চোরাকারবারি কামাল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited