ওমর ফারুক সুমন | ০৬:৫৯ পিএম, ২০২১-০৭-০৭
রাঙামাটির বাঘাইছড়িতে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা অর্ধশতাধিক দোকান ও স্থাপনা সরিয়ে নিতে এবার নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
বাঘাইছড়ি পৌরসভার চৌমুহনী শাপলা চত্বরে সড়কের দুই পাশে গড়ে উঠা অর্ধশতাধিক দোকান মালিককে আগামী এক সাপ্তাহের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ।
বুধবার (৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নোটিশ ও মৌখিক নির্দেশনা প্রদান করেন।
নোটিশে বলা হয় আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় বল্ডোজারের সাহায্যে সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্থাপনা উচ্ছেদ খরচও আদায় করা হবে।
সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন, নতুন সেতু তৈরি ও সড়ক বর্ধিত করার জন্য সড়কের এসব জমি অনতিবিলম্বে উদ্ধার করা হবে, আমরা এখন নোটিশ দিয়ে সতর্ক করছি, এতে কাজ না হলে আইন প্রয়োগ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সড়কের উপর অনেক অবৈধ স্থাপনা আছে সড়ক বিভাগ সহযোগীতা চাইলে সহায়তা করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited