শহিদুল ইসলাম হৃদয় | ১০:১৮ পিএম, ২০২১-০৭-০৭
পার্বত্য অঞ্চলের চাষিরা বিভিন্ন প্রজাতির বিদেশি ফলের চাষ করে ইতিমধ্যেই তকমা লাগিয়েছে সারা দেশে। এই অঞ্চলের উর্বর মাটি চাষের উপযোগী হওয়ায় বিদেশে উৎপাদিত ফল দেশের মাটিতে পরীক্ষামূলক ভাবে চাষ করে ভালো ফলন পেয়েছে পাহাড়ের প্রান্তিক চাষিরা।
বাহিরের দেশে উৎপাদিত ড্রাগন ফল এখন চাষ হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটির বেশ কয়েকটি জায়গায়। এই ফলের চাহিদাপূরনে চাষিরা বাগান থেকে ড্রাগন ফল সংগ্রহ করে জেলার বাজার গুলোতে বাজারজাতকরণের উদ্দেশ্যে নিয়ে আসতে দেখা গেছে।
শহরের বনরুপা বাজারের ড্রাগন ফল বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানায়, রাঙামাটির ঘিলাছড়ি থেকে এই ফল গুলো সংগ্রহ করা হয়েছে।
তারা বলেন, এখানকার মানুষের কাছে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে, ক্রেতাদের চাহিদাপূরণের জন্য এই ফল আমরা বাজারে আনছি। ড্রাগন ফল বিভিন্ন দোকানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে যেমন সর্বনিম্ন ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।
বাজারে ড্রাগন ফল কিনতে আসা কয়েক জন ক্রেতার সাথে কথা বললে তারা বলেন, ড্রাগন ফলে ঔষধি গুণ রয়েছে এটি স্বাস্থ্যসম্মত এবং খুবই সুস্বাধু একটি ফল। আমরা এই ফল আমাদের পরিবারের সদস্যদের খাওয়ানোর কারণ হলো? ড্রাগন ফল ক্যেন্সার, ডায়বেটিক, কিডনি, হার্ট সহ মানবদেহের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে।
এখনো পর্যন্ত চাষাবাদের আওতায় না আসা পার্বত্য এলাকায় হাজারো একর জমি পতিত অবস্থায় পরে আছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্প্রীক্ত করে সরকারের কৃষি বিভাগ এই জমি গুলোতে ড্রাগন ফলের বাগান গড়ে তুলতে পারলে, পাহাড়ের কৃষিজ অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারবে বলে মনে করছে স্থানীয়রা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited