ঝুলন দত্ত | ০৯:৩৯ পিএম, ২০২১-০৭-০৯
কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দূর্বৃত্তের গুলিতে নিহত যুবকের পরিচয় মেলেছে। চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ৫০ বছর বয়সী ব্যক্তির নাম অংথোয়াই সিং মারমা।
তিনি রাইখালী ইউনিয়ন এর গবাছড়া ৯ নং ওয়ার্ডের মৃত মংসাখই মারমার ছেলে। শুক্রবার সকালে নিহতের স্ত্রীঃ ম্রানাই সিং মারমা এবং তাঁর পরিবারের সদস্যরা এসে নিহতের লাশ সনাক্ত করেন।
এদিকে শুক্রবার নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেন। নিহতের লাশ আজ ১২ টায় ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী তিনছড়ি নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক দলগুলোর দুটির সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বিকালে গুলি বিনিময়ের পর নিকটবর্তী পানছড়ি জোন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সেখানে গেলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে পালিয়ে যায় এবং সেই সময় সেনা সদস্যরা তিনছড়ি ব্রিজ এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে লাশটি থানায় নিয়ে আসেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited