মহালছড়ি প্রতিনিধি | ০৯:৩৭ পিএম, ২০২১-০৭-১০
খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন পরাণ গুলো চাকমা (৮) ও চম্পক চাকমা (৬) মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ১০ জুলাই শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে একই গ্রামে পাশাপাশি বাড়ি দাদুর বাড়িতে দুই ভাইবোন একসাথে বেড়াতে গিয়ে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয় একজন দুই ভাইবোনকে ডোবার ভাসতে দেখে লোকজনকে খবর দিয়ে দুই ভাইবোনকে উদ্দ্বার করার পর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মাইসছড়ি ইউপি চেযারম্যান সাজাই মারমা ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, ঘটনাটি শুনেছি তবে ঘটনাস্থল থানা থেকে অনেক দুরে হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited