আল মামুন | ০১:৪৮ পিএম, ২০২১-০৭-১২
করোনা মহামারি পরিস্থিতিতে আলেম ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ৪০ জন আলেম ওলামা’র হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া হয়।
জেলা আওয়ামী ওলামা লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় প্রধান অতিথি ও আগত অতিথিরা প্রতিজনের হাতে চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ,লবণসহ খাদ্য সামগ্রী তুলে দেন।
খাগড়াছড়ি জেলা ওলামা লীগের আহবায়ক হাফেজ মাওলানা মো: নুরুন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ রফিক উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এতে বক্তারা বলেন, করোনা মহামারি মোকাবেলায় সকলকে আরো সচেতন হতে হবে। পাশাপাশি মাস্ক পরিধান, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় রাখা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে সকলকে সচেতন করে তোলার আহবান জানান নেতৃবৃন্দরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited