খাগড়াছড়ি প্রতিনিধি | ০২:৩২ পিএম, ২০২১-০৭-১২
প্রাণঘাতি করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। তাই সারাদেশের ন্যায় পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতায় সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গার দুর্গম জনপদের দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবন ও সাবান সহ খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মেজর কৌশিক জাহান, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাত সহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
করোনার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে ছিল জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সেনাবাহিনী নিজেদের বরাদ্দকৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বাঁচিয়ে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিতরণ করে। করোনা মহামারীতে সৃষ্ট দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited