ওমর ফারুক সুমন | ০২:১৩ পিএম, ২০২১-০৭-১৪
রাঙামাটির বাঘাইছড়িতে জমজমাট হয়ে উঠেছে পাহাড়ি গরুর বিশাল কোরবানি হাট। উপজেলার প্রবেশ পথেই প্রায় ৮ একর জায়গা জুড়ে এই হাট স্থাপন করেছে বাঘাইছড়ি পৌরসভা।
উপজেলার সিমান্তবর্তী সাজেক, দোসর, নিউলংকর সহ দূরদূরান্ত থেকে এসব গরু ৭ থেকে ৮ দিন হেটে উপজেলা সদরে পশুর হাটে আসছে। কোন ধরনের মোটাতাজাকরণ ঔষধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে উঠায় দেখতে বেশ রিষ্টপুষ্ট। তাই সহজেই ক্রেতাদের মন কাড়ছে এসব গরু। মাঝারি সাইজের এক একটি গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায়। বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও একেকটি বড় সাইজের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকায়।
কঠোর লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও পশু পরিবহন নিষেধাজ্ঞার বাহিরে থাকায় চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী বাজারে আসায় ভালো দাম পাওয়ায় স্থানীয় গবাদিপশু মালিকরাও খুশি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় স্বাস্থ্যবিধি মেনেই পৌরসভা ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে চলছে বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাট, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
প্রতি বছর কোরবানি মৌসুমে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার পশু কেনা বেঁচা হওয়ার কথা জানালেন স্থানীয় পৌরসভার কাউন্সিল বাহার উদ্দিন সরকার।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited