আল মামুন | ০২:৫০ পিএম, ২০২১-০৭-১৪
খাগড়াছড়িতে করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা সরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। বুধবার (১৪ জুলাই ২০২১) সকালে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে ১শ ৮০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল তৌফিকুল বারী, খাগড়াছড়ি সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ শারাফাত রহমান প্রমূখ।
খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল তৌফিকুল বারী বলেন, করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। মহামারী করোনা ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দেশব্যাপী সেনাবাহিনীর অব্যাহত মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ১শ ৮০ পরিবারকে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রীতে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তৈল, আঁধা কেজি চিনি এবং আঁধা কেজি লবনসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited