ওমর ফারুক সুমন | ০৪:৩৪ পিএম, ২০২১-০৭-১৫
রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে মৎস্য কর্পোরেশনের অভিযানে জব্দ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও মাছ ধরার সময় আটক ৮টি নৌকা দশ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এ সময় উপজেলা মৎস্য কর্পোরেশনের ইনচার্জ মফিজুল ইসলাম, নৌ-পুলিশের এস আই জামাল হোসেন, টি এস আই আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষে পহেলা মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় নিবন্ধিত জেলেদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হয়, এর পরেও কারেন্ট জাল দিয়ে মা মাছ শিকার খুবই দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে নৌ-পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছে মৎস্য কর্পোরেশন।
উপজেলা মৎস্য কর্পোরেশনের ইনচার্জ মফিজুল ইসলাম জানান, আটক নৌকা ও পুড়িয়ে ধ্বংস করা ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৬০ হাজার টাকা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited