নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ এএম, ২০২১-০৭-১৬
"বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন" এবং অনাবাদি জমিতে কফি ও কাজু বাদাম চাষ বিষয়ে নানিয়ারচরে কৃষক কৃষাণীদের মাঝে ২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলার তালিকাভূক্ত কৃষকদের মাঝে এই কার্যক্রম হাতে নিয়েছে কৃষি বিভাগ।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কৃষি কার্যালয় ও নানিয়ারচর মডেল বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে কৃষকদের মাঝে পৃথকভাবে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে এলাকার ৯০জন কৃষক অংশগ্রহণ করে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এলাকার কৃষকদের বসতবাড়িতে অনাবাদি জমিতে সবজি চাষে মডেল স্থাপণ এবং পতিত জমিতে কফি ও কাজু বাদাম চাষে উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসময় প্রশিক্ষণ নিতে আসা কৃষকদের মাঝে আম, মাল্টা ও লটকন চারা বিতরণ করা হয়েছে।
সূত্রটি আরো জানায়, কাজু বাদাম ও কফি গবেষনা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে ৬০জন কৃষক কৃষাণীকে ১দিনব্যাপি এবং অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৩০জন কৃষককে ২দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়।
এবিষয়ে জানতে চাইলে রাঙামাটি কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন, রাঙামাটি কৃষি বিভাগের পক্ষ থেকে নানিয়ারচরে ২টি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে পতিত জমিতে বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপি সবজি চাষ প্রকল্প বিষয়ক প্রশিক্ষন। কৃষক ভাইদের অনাবাদি জমিকে চাষের আওতায় এনে নিজেরা লাভবান হবে। পাশাপাশি সবজি থেকে তারা ভিটামিন এর অভাব দূর করতে পারবে। অপর প্রকল্পটি এই এলাকায় নতুন চালু হয়েছে। এই প্রকল্পটিও বেশ লাভজনক। কফি ও কাজু বাদাম উন্নয়ন, সম্প্রসারণ এবং বৃদ্ধিকরণ প্রকল্প। এটি মাননীয় কৃষি মন্ত্রীর একটি বিরাট স্বপ্ন। ১৬টি জেলার ৬৬টি উপজেলায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো জানায়, দেশে বিদেশে কফি ও কাজু বাদামের ব্যাপক চাহিদা রয়েছে। এই ২টি পণ্য বিদেশে রপ্তানীযোগ্য। তাই কফি ও কাজু বাদাম চাষ করে এই এলাকার মানূষ ব্যাপক লাভবান হতে পারে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষন অফিসার ও নানিয়ারচর উপজেলা কৃষি অফিসার (অ.দা.) তপন কুমার পাল, রাঙামাটি কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার প্রসেনজিৎ মিস্ত্রি ও নানিয়ারচর কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ টিপু সুলতান প্রমূখ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited