নিজস্ব প্রতিবেদক | ০২:১২ এএম, ২০২১-০৭-১৭
রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকার সেকান্দর আলী তালুকদার নামের এক ব্যক্তি নিজের বসত-ভিটা বাঁচাতে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার (১৬জুলাই) সকালে ৭১টেলিভিশনের জেলা প্রতিনিধির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সেকান্দর আলী অভিযোগ করে বলেন, পাবলিক হেলথ এলাকায় আমার নিজ নামের বসত-ভিটা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্পিটবোটের চালক কামরুল ইসলাম সরকার দল আওয়ামীলীগের অফিস করার নাম ভাঙিয়ে তার দখলে নিতে পায়ঁতারা চালাচ্ছে। শুধু তাই নয়; তাদের সাথে যুক্ত হয়েছেন, একই এলাকার বাচ্চু মিয়া, মো. আলী এবং কামরুলের স্ত্রী আছমা আক্তার সোমা।
ভুক্তভোগী সেকান্দর আলী আরও বলেন, উক্ত বসত-ভিটা ছেড়ে দিতে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রমে তটস্থ। একদিকে স্ত্রী-মেয়ে নিয়ে জীবনের মায়া অন্যদিকে নিজ বসত-ভিটা বাঁচানো।
সেকান্দর আলী জানান, দখলবাজ চক্রটি থেকে বাঁচতে আমি চলতি বছরের ২৭মে জেলা প্রশাসক, রাঙামাটি পৌরসভার মেয়র এবং কোতয়ালী থানায় অভিযোগ করি। ৭জুন রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করি এবং ২৯জুন জোন কমান্ডার বরাবর অভিযোগ জানায়। চক্রটি তারপরও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লেগে আছে। তাই সরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এই দখলবাজ কুচক্রি মহল থেকে আমার এবং আমার পাশর্^বর্তী পরিবারকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেকান্দর আলী তালুকদারে স্ত্রী নুর নাহার, তার মেয়ে রেহেনা আক্তার, জামাতা মো. ফরিদ হোসেন, পাশ্ববর্তী বাসিন্দা ও কামরুল-বাচ্চু চক্রের শিকার খানেকা বেগম চৌধুরী এবং রেজিয়া বেগম।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited