নিজস্ব প্রতিবেদক | ০৪:০২ পিএম, ২০২১-০৭-১৭
"জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন" উপলক্ষ্যে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা ও অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাঙামাটি জেলার ফোকাস গ্রুপ ডিসকাশনের (FGD) এর তৃতীয় পর্ব আজ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর রাঙামাটি জেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় এফপিএবি রাঙামাটি জেলা শাখার সভাপতি মুজিবুর রহমানের পাশাপাশি যুব বাংলার চ্যাম্পিয়ন যোয়াং রাখাইন উপস্থিত ছিলেন।
'জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন" এর মাঠ পর্যায়ের কার্যাবলীতে ১০ টি তরুন সংগঠন কাজ করছে তারা সবাই এখন নিজ নিজ এলাকার সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন "জীবন" এই ক্যাম্পেইনের বাস্তবায়নকারী।
২৫ জন অংশগ্রহণকারীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনিক কর্মকর্তা, পিয়ার এডুকেটর, যুব কাউন্সিলর ও তারার মেলার সদস্যদের নিয়ে Focused Group Discussion অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের সাথে পার্টনার হিসেবে সিআরআই, ইয়ং বাংলা, ইউএনডিপি, জাতীয় মানবাধিকার কমিশন যুক্ত রয়েছে।
ইতোপূর্বে রাঙামাটির কাউখালী উপজেলায় ২টি এফজিডি বাস্তবায়ন করেছে "জীবন"। সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) জানান, করোনা পরিস্থিতির জন্য আমাদের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটলেও আমরা এই পর্যবেক্ষণগুলো খুব গুরুত্ব সহকারে নিচ্ছি যাতে প্রকৃত মাঠ পর্যায়ের অবস্থা যাচাই করতে পারি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited