নিজস্ব প্রতিবেদক | ১০:৪৪ পিএম, ২০২১-০৭-১৭
১৭ জুলাই "জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন" এর আওতায় মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা ও অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাঙামাটি জেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবন" আয়োজিত ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নিয়েছে রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও নির্বাচিত প্রতিনিধিরা।
রাঙামাটি সদর উপজেলার বনরুপায় অবস্থিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) এর প্রশিক্ষণ কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এই ফোকাস গ্রুপ ডিসকাশন পরিচালনা করেন, ক্যাম্পেইনের দায়িত্বপ্রাপ্ত চেইঞ্জমেকার সাজিদ-বিন-জাহিদ (মিকি)।
রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি পাবলিক কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ঘাগড়া কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ এর শিক্ষার্থীরা এই আলোচনায় নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বাল্যবিবাহ, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা নিয়ে যুব সদস্যরা তাঁদের চিন্তাভাবনা তুলে ধরেন এবং সমস্যা চিহ্নিত করে সেটি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য সম্মত হন।
উল্লেখ্য - জাতীয় মানবাধিকার কমিশন, ইয়ং বাংলা ও সিআরআই এর বাস্তবায়নে ও ইউএনডিপি'র সার্বিক সহযোগিতায় দেশের ৫টি বিভাগ ও ৫টি জেলায় "জনস্থানে নারীর নিরাপত্তা 'Women's Safety in Public Places' ক্যাম্পেইন উপলক্ষে মাঠ পর্যায়ে Participatory Situation Analysis' বা অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণে ১০ টি তরুন সংগঠন কাজ করছে। "জীবন" রাঙামাটি জেলায় ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited