নুরুল কবির | ০৩:০৮ পিএম, ২০২১-০৭-১৯
বান্দরবানের কুহালং ইউনিয়ন এর ৯নং ওয়ার্র্ডের বাসিন্দা এক পল্লী চিকিৎসককে রবিবার সন্ধ্যায় নিজ দোকান থেকে অপহরণ করে উপজাতি সন্ত্রাসীরা, পরে তারা তাকে গাড়ীতে করে গহীন পাহাড়ে নিয়ে যায়।
এদিকে সোমবার ভোরে বান্দরবানের কুহালং ইউনিয়ন এর বাকীছড়ার একটি পরিত্যক্ত বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া অংক্যা থোয়াই মারমা (৪০) বান্দরবানের ক্যামলং পাড়ার মৃত বাইচা মং মারমার পুত্র এবং পেশায় একজন পল্লী চিকিৎসক।
এদিকে অপহরণের পর গেল সন্ধ্যা থেকে রাত অবধি কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংক্যা থোয়াই মারমার খোঁজে অভিযান পরিচালনা করে।
বান্দরবান সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার সকাল ১০টায় নিহত অংক্যা থোয়াই মারমার লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য বান্দবান সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। ওসি আরো জানান,এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited