নিজস্ব প্রতিবেদক | ০১:৩৬ এএম, ২০২১-০৭-২২
এরশাদ সরকারের সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারনে রাঙ্গামাটির ২ নং পাথর ঘাটার নিজ বাস ভবনে আজ বুধবার ভোর ৫ টায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ১০১ বছর ।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ দুপুর ২ টায় আসামবস্তি মহা শশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহন করেন।
১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কয়েক মেযাদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন।
এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙ্গামাটি পৌর সভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ১৯৮৬ সন থেকে রাঙ্গামাটি আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাঁকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited