মোঃ আলী আজগর | ০২:০৭ এএম, ২০২১-০৭-২৪
বিলাইছড়িতে করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন ৭০ বছরের উপরে এক বয়স্ক পুরুষ ব্যক্তি।
শুক্রবার করোনায় মৃত ব্যক্তির নাম মহেন্দ্র তঞ্চঙ্গ্যা।তিনি ১ নং সদর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের ১২২ নং কুতুবদিয়া মৌজার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যসুত্রে এসব তথ্য জানা যায়। হাসপাতালে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট (EPI) বিষ্ণু চাকমা জানান, গতকাল আশঙ্কাজনক ভাবে হাসপাতালে তাকে আনা হয়।
সন্দেহ হওয়ায় তাকে করোনা এন্টিজেন টেস্ট করা হলে শরীরে করোনা পজিটিভ আসে। হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় কিন্তু সময়ের প্রবাহে তার শারীরিক অবস্থার অবনতি হয়। যার ফলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, এযাবৎ মোট ১৭ জনের করোনা শনাক্ত হলে তাদেরমধ্যে ১২ জন সুস্থ হয়েছেন, ৪ জন আইসোলেশনে রয়েছেন এবং মৃত্যু হয় ১ জনের । আজ এই প্রথম বিলাইছড়িতে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা যান। তার পরিবারসূত্রে জানাযায়, শরীরে করোনা লক্ষণ নিয়ে তিনি কয়েকদিন যাবৎ ঘরে ছিলেন।
তার ডায়াবেটিস, হাঁপানীও ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও অনেক আত্নীয় রেখে ইহকাল ছেড়ে পরকালে চলে যান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited