নিজস্ব প্রতিবেদক | ০২:৩৭ পিএম, ২০২১-০৭-২৪
পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চলছে চোলাই মদের রমরমা ব্যবসা। নানিয়ারচর সেতু পার হয়ে বাজারে ঢুকতেই চোখে পড়ে চোলাই মদ বিক্রি করা পরিবারগুলোর দূর্গন্ধময় পরিবেশ।
সরেজমিন ঘুরে দেখা যায়, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণ পাড়া এলাকার বেশকটি পরিবার সংসার চালাচ্ছেন এই চোলাই মদ বিক্রি করে। এতে অতিষ্ট হয়ে উঠছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকবার আইন শৃঙখলা বাহিনী অভিযান পরিচালনা করে এখানকার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম ধ্বংস করলেও অদ্যাবধি বন্ধ করা যায়নি নানিয়ারচরের চোলাই মদের ব্যবসা। দিনের পর দিন তৈরী ও পাচার হচ্ছে চোলাই মদ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, উপজেলা সদরে লোকচক্ষুর সামনে এভাবে মাদকের ব্যবসা এলাকার সমাজকে নষ্ট করবে।
এই ব্যপারে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িতদের ব্যাপারে কোন তথ্য থাকলে আমাদের জানান। নাম পরিচয় গোপন রেখে আমরা অভিযান পরিচালনা করব। তিনি আরো জানান, মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবেনা।
এব্যাপারে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল হাওলাদার জানান, বেশ কয়েকবার প্রশাসন এই মদ পাড়ায় অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমান চোলাই মদ ধ্বংস করার পরেও প্রশাসনকে তোয়াক্কা না করেই তারা মাদকের ব্যবসা করে যাচ্ছে। এতে করে তরুণ ও যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited