নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৯ পিএম, ২০২১-০৭-২৬
রাঙামাটিতে করোনার কারণে কর্মহারা শ্রমজীবী বিভিন্ন শ্রেণী-পেশার দেড় শততাধিক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সোমবার (২৬ জুলাই) বিকাল ৩টায় রাঙামাটি শিশু নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণে এ দেড় শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই মানবিক সহায়তা।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘করোনাসহ যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন যাতে কোন গরীব, অসহায় দরিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে প্রায় দেড় শতাধিক পরিবারে। যেখানে প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ রয়েছেন।’ তিনি বলেন, ‘এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা দেওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited