ঝুলন দত্ত | ০২:১৭ পিএম, ২০২১-০৭-২৭
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১৪ টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ২ টায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, সহকারী উপ পরিদর্শক সারোয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক মোঃ জাহেদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম মহানগর এর চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় পূর্ব মোহরার মসজিদ মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ বাদশা(৪০)। সে কাপ্তাইয়ের মোন্নাফের টিলা (প্রকাশ মদের টিলা) মৃত মোঃ মনির এর পুত্র। গ্রেফতারকৃত আসামি
দুর্ধর্ষ বন দস্যু হিসাবে পরিচিত। সেই বনের কাঠ কেটে অবৈধভাবে পাচার করতো বলেন কাপ্তাই থানার ওসি জানান।
তিনি আরো বলেন,তার বিরুদ্ধে কাপ্তাই থানায় বর্তমানে ৩ টি বন মামলায় ৬ বছরের সাজা পরোয়ানা সহ ১০টি সিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানা সহ সর্বমোট ১৪ টি গ্রেফতারি পরোয়ানা আছে।
সে ২০১২ সাল হতে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে চট্টগ্রামের চান্দগাঁও মোহরা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান ।
মঙ্গলবার বেলা ১২ টায় তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited