বান্দরবান প্রতিনিধি | ০১:৫৯ পিএম, ২০২১-০৭-২৯
বান্দরবানে প্রবল বর্ষণের কারণে মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বান্দরবান জেলা শহর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িসহ বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে লামা, আলীকদম ও থানচি উপজেলার সাথে অভ্যন্তরীন সড়ক যোগাযোগ।
এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধ্বসের আশংকাও। পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, গত সোমবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে জেলার লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে, বিভিন্ন এলাকায় পাহাড় ধসে পড়লেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বান্দরবান জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি জানান, টানা ভারী বর্ষণের কারণে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। প্রত্যেকটি উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বন্যা হলে প্লাবিত এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited