ঝুলন দত্ত | ০৫:৪৬ পিএম, ২০২১-০৭-৩১
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটায় এক জনের মৃত্যু হয়েছে। তার নাম জহিরুল আলম (৬২)।
তিনি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।
ডাঃ ওমর ফারুক রনি জানান, মৃত্যুবরণকারী শুক্রবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি উপসর্গ নিয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তখন তার অক্সিজেন ছিল ৭০ ভাগ। তারা রোগীর পরিবার কে অনুরোধ জানান ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রোগীর আত্মীয়রা রোগীকে উপজেলা সদর হাসপাতালে রেখে দিলে হাসপাতালে যা সার্পোট ছিল তা দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি প্রায় এক সপ্তাহ আগে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বনগ্রাম তার বাসায় অক্সিজেন সার্পোট নিয়ে চিকিৎসা করেছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং অক্সিজেন লেভেল ৭০ ভাগে নেমে আসলে গত শুক্রবার ওই রোগীকে তার পরিবারের লোকজন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে মৃত্যুবরণকারী ব্যক্তির মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited