নিজস্ব প্রতিবেদক | ০৬:০১ পিএম, ২০২১-০৭-৩১
আষাড়ের বর্ষায় হারানো জৌলুশ ফিরে পাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেক। ২কুল ছাপিয়ে যাচ্ছে চেঙ্গীর পাড়। এতে পুনঃখননকৃত খালের ২পাড়ে রাখা মাটি মিশে যাচ্ছে কাপ্তাই লেকে।
শুক্রবার সকালে খোঁজ নিয়ে জানা যায়, আষাড়-শ্রাবনের পাহাড়ি ঢলে নানিয়ারচর সেতুর তলদেশে খননকৃত খালের ২পাড়ের মাটি মিলে যাচ্ছে কাপ্তাই লেকে। ফলে এলাকাবাসীর আশঙ্কা বাস্তবে পরিনত হতে চলেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মুজিব শতবর্ষের ডেল্টা প্লান-২০২১ এর "৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) এর প্রকল্পটি একটি লাভজনক প্রকল্প হলেও নানিয়ারচরের প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী এটি একটি অলাভজনক প্রকল্প হিসেবেই পরিনত হয়েছে। খালটি ৩কিলোমিটার পুনঃখননের কথা থাকলেও দেড় কিলোমিটারেই গুটিয়ে যায় এই প্রকল্পের কাজ।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার জানান, অপরিকল্পিতভাবে চেঙ্গী খাল পুনঃখনন প্রকল্পের মাধ্যমে সরকারী অর্থের অপচয় হয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত জানান, দেশের অন্যান্য অঞ্চলে এবং নানিয়ারচরে এই প্রকল্পের কাজে ভিন্নতা রয়েছে। কেননা কাপ্তাই লেকের পানি বাড়ার সাথে সাথে ডুবে যায় চেঙ্গী খাল। বছরে ৬-৮মাস চেঙ্গী খাল ডুবে থাকে কাপ্তাই লেকে।
এবিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক কন্সট্রাকশনের স্বত্বাধিকারী আলী বাবর জানান, খালে পাহাড়ি ঢল নেমে যাওয়ায়, খাল খননে জলাবদ্ধ পানি মূল খালে নেমে যাওয়াসহ বেশকিছু কারনে আমরা গত মাসেই কাজ বন্ধ করে দেই। যতটুকু কাজ হয়েছে সেই কাজের বিলটাও আমরা আজো পায়নি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited