নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৯ এএম, ২০২১-০৮-০১
বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করে চাকুরী জীবনের ইতি ঘটাতে চলেছেন কনস্টেবল মোঃ আনিছুর রহমান। তাই বিদায়ী বেলায় সংবর্ধনা জানিয়েছেন নানিয়ারচর থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ।
শনিবার বিকালে নানিয়ারচর থানা মিলনায়তনে চাকুরী জীবনের পরিসমাপ্তিতে কনস্টেবল মোঃ আনিছুর রহমান (৪৬) ও বদলিজনিত কারনে বলরাম চন্দ্র রায়কে সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমানসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্ব-ধর্মীয় গ্রন্থ, সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
এবিষয়ে আনিছুর রহমানের সহকর্মী ও এসআই মোঃ মান্নান বলেন, আনিছুর রহমান গত তিন মাস নানিয়ারচর থানায় কর্মরত ছিলেন। অত্যন্ত সহজ সরল জীবন যাপন করে আনিছুর।
তিনি আরো জানায়, রংপুর রেঞ্জে বদলি হওয়ায় বলরাম চন্দ্রকেও সংবর্ধনা দেওয়া হয়। জনবান্ধবমূলক কাজ করায় বলরাম মানবিক পুলিশ হিসেবে সুনাম অর্জন করেছেন। এছাড়াও নানিয়ারচর থানার সৌন্দর্যমণ্ডিত ফুল ও ফলের বাগানে বলরাম চন্দ্রের রয়েছে উল্লেখযোগ্য অবদান।
এবিষয়ে মোঃ আনিছুর বলেন, দীর্ঘ ২৭বছর চাকুরী জীবন শেষে এমন আনন্দঘন মুহুর্ত খুব উপভোগ করেছি। সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে তিনি জানান সারা জীবনের সব কষ্ট আজ মুছে গেল। জানতে চাইলে তিনি আরো বলেন, বগুড়া জেলা থেকে চাকুরী জীবন শুরু করলেও আনিসুর রহমান বর্তমানে পরিবার নিয়ে লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় বসবাস শুরু করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে সাব্বির রহমান জানান, একজন পুলিশ সদস্যের চাকুরী জীবনের শেষ মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতেই স্বল্ল পরিসরে এই আয়োজন করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited