নিজস্ব প্রতিবেদক | ১২:৪২ এএম, ২০২১-০৮-০৪
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প" এর আওতায় রাঙামাটির নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের আয়োজনে প্রত্যন্ত বরকল উপজেলায় কাজু বাদাম ও কফি চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২রা আগষ্ট) সকালে বরকলের ছোট হরিনা বাজারে উপজেলার বিভিন্ন এলাকার ৬৮জন কৃষকের মাঝে কাজু বাদাম ও কফি চারা, সার, কীটনাশক এবং কৃষি উপকরণ বিতরণ করেন, বনরুপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কাজী শফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোঃ আল মামুন, বরকল উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রজ্ঞাজ্যোতি চাকমা ও নানিয়ারচরের উপ-সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা সিহানুকা চাকমা প্রমূখ।
এসময় স্থানীয় ৫৫জন কৃষকের মাঝে ১৫০টি হারে মোট ৮২৫০টি কাজু বাদাম চারা ও ১৩জন কৃষকের মাঝে ১৫০টি হারে ১৯৫০টি কফি চারা বিতরণ করা হয়। এছাড়াও এসব কৃষকের মাঝে জনপ্রতি একটি করে কোদাল, স্প্রে মেশিন, সিকেচার ও প্রয়োজনমত ছত্রাকনাশক, মাকড়নাশক এবং কীটনাশক বিতরণ করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে উদ্যানতত্ত্ববিদ মোঃ আল মামুন বলেন, মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের ইচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টায় ইন্ডিয়ার কেরেলা থেকে কলম করা কাজু বাদাম চারা এবং আমাদের বান্দরবান থেকে কফি চারা আনা হয়েছে। কৃষিমন্ত্রী মহোদয় পাহাড়ে অনাবাদি জমিসমূহ কাজু বাদাম ও কফি চাষের আওতায় এনে একটি উৎপাদনশীল এবং সহজে বাজারজাত করনে বিশেষ অঞ্চল হিসেবে কাজ করতে এই প্রকল্প হাতে নিয়েছেন।
এই প্রকল্পের আওতায় কৃষকদেরকে শুধু উৎপাদন নয়, বরং সহজে বাজারজাত ও প্রক্রিয়াজাত করতে মেশিন প্রদান করা হবে বলেও জানান এই উদ্যানতত্ত্ববিদ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited