মাহাদি বিন সুলতান | ০৩:৩৪ এএম, ২০২১-০৮-০৫
"সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প" এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন (১০বীর) কর্তৃক হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর জোন প্রাঙ্গনে উপজেলার ৭জন অসহায়, গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে উন্নত খাকি ক্যাম্বল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল গোলাম মাহমুদ হাসান (পিএসসি)।
এবিষয়ে গোলাম মাবুদ হাসান জানান, দেশের এই ক্রান্তিলগ্নে জনসাধারণের পাশে আছে নানিয়ারচর জোন। এলাকার অসহায়দের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদী এই সেনা কর্মকর্তা।
নানিয়ারচর জোনের বিশ্বস্ত সূত্রে জানা যায়, জোনের নিজস্ব অর্থায়নে সেনা সদস্য কর্তৃক হাঁসের ডিম হতে উদ্ভাবিত উপায়ে বাচ্চা প্রজনন করে স্থানীয় দুস্থ্য জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। এলাকার অসহায় ও দুস্থ্যদের সহযোগিতা ও স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ হাতে নিয়েছে নানিয়ারচর জোন।
এসময় সুবিধাভোগী পরিবার, গণমাধ্যমকর্মী ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক এমন সহায়তা পেয়ে আনন্দিত সুবিধাভোগী এসব পরিবার।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited