মাহাদি বিন সুলতান | ১২:২৩ এএম, ২০২১-০৮-০৬
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে জনসমাগম নিষিদ্ধ থাকায় ৮ই আগষ্ট, ১৫ই আগষ্ট ও শোক দিবস এবং ২১শে আগষ্টে গ্রেনেড হামলার প্রতিবাদে অনলাইনে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমার আয়োজনে ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা ও আইনজীবী মোঃ মামুন ভুঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ এর সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টু, যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, সহ-সম্পাদক রিপন দাশ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল মৃধা প্রমূখ।
এসময় জুম এপসের মাধ্যমে ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস, বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা ও ২১একুশে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা প্রতিবাদে দলীয় কার্যক্রমের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
অনলাইনে বক্তারা প্রথম বারের মত জুম এপসের মাধ্যমে সভায় অংশগ্রহণ করতে পারায় আয়োজক ইলিপন চাকমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited