মাহাদি বিন সুলতান | ০৭:৪২ পিএম, ২০২১-০৮-০৭
করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে গণটিকার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দিনব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় নানিয়ারচরে উপজেলার ৪টি ইউনিয়নে ২হাজার ৪শ জন ব্যক্তিতে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নানিয়ারচর স্বাস্থ্যবিভাগ।
শনিবার দুপুরে উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ১নং বগাছড়ি পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ মামুন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসা, থানার ওসি মোঃ সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
করোনা টিকা কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, নানিয়ারচরে কেন্দ্র গুলো পরিদর্শন করে অনেক ভাল লেগেছে। স্বতঃস্ফূর্তভাবে জনগণ টিকা নিতে পেরেছে এটা অনেক বড় প্রাপ্তি। নিবন্ধন জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পার্বত্যাঞ্চলে নেটওয়ার্কে সমস্যা থাকায় নিবন্ধন কার্যক্রম একটু ব্যহত হয়েছে। এছাড়া আজকে পরিক্ষামূলক প্রথম দিন টিকে দেওয়া হচ্ছে। পরবর্তিতে এসব বিষয়ে লক্ষ রেখে টিকা প্রদান করা হবে।
টিকাদান কর্মসূচির বিষয়ে নূয়েন খীসা জানান, নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নে মরাচেঙ্গী কমিউনিটি ক্লিনিক, ২নং নানিয়ারচর ইউনিয়নের সাপমারা জুনিয়র স্কুল, ৩নং ইউনিয়নে বগাছড়ি পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে করোনা টিকা প্রদান করা হচ্ছে।
তিনি আরো জানান, গতকাল শুধু জাতীয় পরিচয় পত্র (এনআইডি) এনে টিকা দিতে পারার কথা থাকলেও স্বাস্থ্য বিভাগের নির্দেশনানুযায়ী আজকে এনআইডি কার্ড এনে নিবন্ধন করে টিকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ৫জন আইটি পারসন এর ব্যবস্থা করা হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবেই টিকা নিতে পারছে।
৪নং ঘিলাছড়ি ইউনিয়নের করোনা টিকা নিতে আসা রিপন চাকমা (৩৮) জানান, কোন রকম হয়রানী ছাড়া নিবন্ধন করে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে টিকা নিতে ঢুকতে পারব। কোন রকম হয়রানী ছাড়া এত সহজে করোনা টিকা পেয়ে আমি সত্যিই আনন্দিত।
এদিকে করোনার গণটিকা কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি এবং নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের ৩টি টিম টিকা প্রদানে সহযোগিতা করতে দেখা গেছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited