আল মামুন | ০৪:০৯ পিএম, ২০২১-০৮-০৮
খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবাষির্কী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগ। রবিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও করোনার স্বাস্থ্য বিধি মেনে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
মহিলা আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্রইসাঞো চৌধুরীর সভাপতিত্বে এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়–য়া, মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা,খাগড়াছড়ি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার,যুগ্ম সম্পাদক বাঁশরী মারমা,খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুইচিং থুই মারমা,পৌর কমিটির সভাপতি নাই¤্রা মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
পরে নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটে সাথে আনন্দ ভাগাভাগীর পাশপাশি খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের ৯৩জন এতিমদের সাথে কেক কেটে আনন্দ ভাগাভাগী করেন মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। একই সময় বঙ্গমাতার স্মৃতি চারণ করে এ দেশের জন্য বঙ্গমাতার অগ্রণী ভুমিকার কথা তুলে ধরাসহ শিশুদের মাঝে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবণ আর্দশের কথা তুলে ধরেন তারা।
অপরদিকে- জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলা কার্যালয়ে দোয়া মাহফিল, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে জাতীয় মহিলা সংস্থার সভাপতি ক্রইসাঞো চৌধুরীরসহ সংস্থান সদস্যরা এতে অংশ নেয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited