নিজস্ব প্রতিবেদক | ১০:৪৪ পিএম, ২০২১-০৮-০৮
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের কঠিনতম সময়ে সহযোদ্ধা হয়ে বেগম মুজিব জাতীয় মুক্তি সংগ্রামকে বেগবান করেছেন। তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন নির্লোভ, নিরহঙ্কারী ও পরোপকারী।
পার্থিব বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে এদেশের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আজ রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম দিন উপলক্ষ্যে এক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষ্যে রবিবার দীপংকর তালুকদার এমপি’র নিজ উদ্যোগে রাঙামাটি জেলা কারাগারে অবস্থানরত আসামী ও কয়েদীর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে কারা পরিদর্শক দল রাঙামাটি কারাগারে নারী পুরুষ আসামী ও কয়েদীদের সুষ্ঠুভাবে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন, রাঙামাটি জেল সুপার মতিয়ার রহমান, জেলার মো: বাহারুল ইসলাম, বেসরকারী কারা পরিদর্শক ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বেসরকারী কারা পরিদর্শক মনোয়ারা আক্তার জাহান, সহকারী কমিশনার হাসান মোহাম্মদ সোয়াইব, সহকারী কমিশনার মো: আবদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আজ রবিবার রাঙামাটি জেলা কারাগারে মোট আসামী ও কয়েদীর সংখ্যা ছিল ২৪৯ জন। তন্মধ্যে পুরুষ ২৪১ জন এবং নারী ৮ জন।
আজ রবিবার বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে সাংসদ দীপংকর তালুকদার প্রদত্ত একবেলার খাবার তৈরী করেন বাবুর্চি তরিকুল ইসলাম ( তিনি বর্তমানে রাঙামাটি কারাগারে অবস্থানরত একজন কয়েদী)। খাবারের মধ্যে ছিল খাসীর মাংস, পোলাও ভাত, ডিম, সালাদ, কোক ইত্যাদি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited