লংগদু প্রতিনিধি | ১০:৩৪ পিএম, ২০২১-০৮-১১
রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশু মোহাম্মদ মোমিনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহত মোমিনের পিতা অলি মিয়ার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন ইউএনও মাইনুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেনউপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা প্রকল্প (বাস্তবায়ন ) কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমাম হোসেন প্রমুখ ।
নিহত শিশুর পিতা অলি মিয়া জানান, গত কোরবানী ঈদের রাতে শিশু মোমিন (৬) চার্জে রাখা অবস্থায় মোবাইল ফোন নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন,’আমি একজন দিনমজুর। নিয়মিত কাজ না থাকায় ধার-দেনা করে চলতে হয়। দীর্ঘ লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছি। আজ যে সাত হাজার টাকা সাহায্য পেয়েছি তা দিয়ে মানুষের ঋণ শোধ করতে পারবো। আমার জন্য এই সহযোগিতা অনেক বেশি উপকার হলো’।
এদিন ঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলার বগাচত্বর ইউনিয়নের সাহাদুর টিলা গ্রামের শামসুল আলমকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, সরকার দেশের দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষকে নিয়মিত সাহায্য সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি লংগদু উপজেলায় কোনো ব্যক্তি যাতে কষ্টে না থাকে। সরকারি যতটুকু সহায়তা আছে তা দরিদ্র মানুষের মাঝে বন্টন করে দেওয়াই আমাদের কাজ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited