আজগর আলী খান | ১১:২২ পিএম, ২০২১-০৮-১৩
রাঙামাটি পার্বত্য উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া নুরু আহম্মদের মেয়ে রিজিয়া বেগম ( রুপা আক্তার)(১৯) প্রেমের কারণে শেষ পর্যন্ত নৃশংসভাবে নিজের জীবন দিতে হলো।
প্রেমিক বখাটে বাঙালহালিয়ার ডাক বাংলা বিহার পাড়ার রকি প্রকাশ (রক্যের) ছেলে কাজলের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কাজলের পরিবারের চরিত্র ভাল না থাকায় রিজিয়ার পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেনে নেয়নি।
নিহত রিজিয়ার বাবার সাথেে আলাপকালে তিনি বলেন,৬/৭ মাস পূর্বে রাঙ্গুনিয়ার বড়খোলা পাড়ার হায়দারের সাথে রুপার বিয়ে হয়। বিয়ের ৪ মাসের মাথায় রিজিয়া গর্ভবতী হয়ে পড়ে।
গত ৭ আগস্ট রিজিয়া বেড়ানোর উদ্যােশে বাহির হলে খবর পেয়ে যায় প্রেমিক কাজল এক পর্যায়ে রিজিয়া কে ফোনের মাধ্যমে ফোন করে বিভিন্ন রকম কথা বলে হুমকি দেয়। রুপা নিরুপায় হয়ে কাজলের সাথে দেখা করে। কিন্তু জীবন দিয়ে শেষ মেষ পৃথিবী থেকে চির বিদায় নিয়ে রুপাকে নির্মমভাবে হত্যা করে তার প্রেমিক কাজল।
রুপার বাবা আরো জানান, কাজল চরিত্রহীন বখাটে ও ইয়াবা সেবন কারী। তার হাতে অনেক মেয়ে এ পর্যন্ত লাঞ্চিত ও নির্যাতিত হয়েছে।
সূত্রে জানা যায়,কল্পনা করতে পারেনি তার পূর্বের পরিচিত ভালবাসার মানুষটির হাতে এ দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে রিজিয়া বেগম(রুপা)কে। নির্মমহত্যা কান্ডের বিচার চেয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন নিহত রুপার বাবা নুরুল ইসলাম ও স্বামী হায়দার আলী।
মামলা নং ৮/৮/২০২১ ধারা ৩০২/২০১/৩৪ পেনেল কোর্ট ১৮৬০ রুজু করা হয়। বখাটে মামলার আসামী কাজল হোসেন ও তার পিতা রকি প্রকাশ (রক্যা) পলাতক থাকায় পুলিশ তাদের খুজছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী বান্দরবান সদর থানার এ এস আই গোবিন্দের সাথে আলাপ কালে তিনি জানান, আসামীদের ধরার তৎপরতা রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited