নিজস্ব প্রতিবেদক | ১১:২৯ পিএম, ২০২১-০৮-১৩
অরন্য সুন্দরী পাহাড়ের জনপদ রাঙ্গামাটির মানুষের দোরগোড়ায় ভবন নির্মাণ সামগ্রীর সেবা পৌঁছে দেয়ার প্রত্যয়ে শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় যাত্রা শুরু করলো মেসার্স রাসেল কনস্ট্রাকশন।
শুক্রবার (১৩ আগষ্ট) সকালে খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ফিতা ও কেক কেটে মেসার্স রাসেল কনস্ট্রাকশন ভবন নির্মাণ সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক তালুকদার, জন্মাষ্টমি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশিষ দাশ গুপ্ত, প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী রাসেল কুমার দে এ সময় উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকায় প্রতিবছর বাড়ছে ভবন নির্মাণ সামগ্রীর চাহিদা। আর সেই চাহিদা মেটাতে এই ধরণের প্রতিষ্ঠান সম্প্রসারণ হওয়া দরকার। তিনি বলেন, দেশেই আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণে দেশীয় উৎপাদিত পন্য ব্যবহৃত হচ্ছে। কারণ গুণগত মানের ব্যাপারে গ্রাহকেরা এখন অনেক বেশী সচেতন। তাই দেশে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে নির্মান সামগ্রী উৎপাদন করা হচ্ছে। এতে দেশে উৎপাদিত এইসব পন্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেমনী দেশে অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। তাই আগামীতে যারা এইসব নির্মাণ সামগ্রীগুলো মানসম্পন্ন ঠিক রেখে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে তারাই পরবর্তীতে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী রাসেল দে জানান, রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনাল সংলগ্নে মেসার্স রাসেল কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটি হওয়ায় নদী পথে বিভিন্ন উপজেলা পর্যায়ে ভবন নির্মাণ কাজের সকল সামগ্রী খুব সহজেই নেওয়া সম্ভব হবে এবং এতে তাদের যোগাযোগের খরচও অনেক কমে আসবে।
তিনি আরো জানান, এখানে যাবতীয় রড, সিমেন্ট, ঢেউটিন, টাইলস, এঙ্গেল, প্লেটবার, এস এস, স্যানিটারী পাইপ, হার্ডওয়্যার ও বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী সুলফমূল্যে বিক্রয় করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited