নিজস্ব প্রতিবেদক | ১১:৩৪ পিএম, ২০২১-০৮-১৩
রিজার্ভ বাজার পুরানপাড়া, ঝুলিক্কাপাড়া সেতু বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ তালুকদারের নামে করার প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেয়ার পর কাপ্তাই বাঁধের উদ্বাস্তু প্রজাদের এই পুরান পাড়ায় বসতী স্থাপনের পর থেকে এই পাহাড়টি শহর থেকে বিচ্ছিন্ন দ্বীপ ছিলো। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ২০১৩ সালে এই দুটি পাহাড়কে সংযোগ করতে এই ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রীর অনুমতি পেলে ব্রিজটি উদ্বোধন করা হবে। এই একটি ব্রীজ দুটি এলাকার কয়েকশ পরিবারের যোগাযোগ ব্যবস্থার সুগম হলো।
শুক্রবার (১৩ আগস্ট) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, পুরানপাড়া ও ঝুলিক্কা পাহাড় ব্রিজের শেষাংশের কাজ পরিদর্শন করতে গিয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সাংবাদিকদের কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চঃ) তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উল্লাহ, রাঙামাটি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বদিউল আলম, পুরানপাড়া এলাকার কার্বারী শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলের রাজনৈতিক অহংকার মাটি ও মানুষের নেতা দীপংকর তালুকদারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো এই ব্রিজ নির্মাণের। তারই সুত্র ধরে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের হস্তক্ষেপে ১৭ কোটি টাকা ব্যয়ে বিচ্ছিন্ন দুটি এলাকার কায়েক শত পরিবারের যোগাযোগ ব্যবস্থার পথ সুগম হলো।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর রিজার্ভ বাজার এলাকায় প্রথম বারের মতো আসায় এলাকাবাসী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ব্রিজে এসে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং এলাকার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের কথা তিনি বলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited