আল মামুন | ০৬:৩৫ পিএম, ২০২১-০৮-১৫
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।
রবিবার সকালে খাগড়াছড়ির টাউন হলস্থ নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতৃবৃন্দরা। এ সময় জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এ সময় ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপির) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমাসহ নেতৃবৃন্দরা এতে অংশ নেন। এছাড়াও সংগঠনটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে দিবসটি উদযাপন করেছে বলে সূত্র জানায়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited