নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৮ পিএম, ২০২১-০৮-১৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, এফপিএবির সভাপতি মুজিবুর রহমান দীপু, সাংবাদিক সৈয়দ মাহবুব আহমদ, মোঃ আলী, মনসুর আহম্মেদ, মোঃ সোলায়মান, ইয়াছিন রানা সোহেল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অনেক দেশকে পিছনে রেখে অনেকদুর এগিয়ে গেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।
এর আগে সভার শুরুতে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited