ওমর ফারুক সুমন | ১২:৫৪ এএম, ২০২১-০৮-১৮
রাঙামাটির বাঘাইছড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। দায়িত্ব গ্রহণের পর বাঘাইছড়িতে এটিই তার প্রথম সফর।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে বৌদ্ধ ধর্মালম্বীদের উপাসনালয় খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে আসেন নবনিযুক্ত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পরে দুরছড়ি বাজার থেকে সড়ক পথে খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান নিখিল কুমার চাকমা।
এ সময় ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যগণ আবারো নিখিল কুমার চাকমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ভাবনা কেন্দ্রের ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের সাথে সাক্ষাৎ করেন এবং ভান্তের দেশনা ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় যোগদান করেন।
আলোচনা সভায় ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের অনুরোধে দুরছড়ি বাজার থেকে ভাবনা কেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক তৈরি ও দুরছড়ি বাজারের প্রবেশ পথে জরাজীর্ণ সেতুটি নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এছাড়াও দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারে স্থানীয় নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
এতে পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি আনোয়ার হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন উপস্থিত ছিলেন।
উনার সফর সঙ্গী হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন।
পরে আমতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সেতু পরিদর্শন সহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে নৌপথে লংগদু উপজেলার উদ্দেশ্য রওনা করেন। সেখানে ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ৩৪৪ মিটার দীর্ঘ সেতু পরিদর্শনের কথা রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited