আরাফাত হোসেন বেলাল | ০৯:৩৭ পিএম, ২০২১-০৮-১৮
রাঙামাটির লংগদুতে চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর এটিই তার প্রথম সংক্ষিপ্ত সফর।
মঙ্গলবার (১৭ আগস্ট) উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জেলার বাঘাইছড়ি উপজেলা সফর শেষে নৌ-পথে দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ এসে পৌছান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মাইনীমুখ ই্উপি চেয়ারম্যান আব্দুল আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ফুলের তোড়া উপহার দিয়ে নিখিল কুমার চাকমাকে শুভেচ্ছা জানান।
চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা ৩৪৪ মিটার দীর্ঘ মাইনীমুখ-গাঁথাছড়া সংযোগ কাচালং নদীর উপর নির্মিত সেতু পরিদর্শন সহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে তিনি লংগদু উপজেলা সদরে রেষ্ট হাউজে গেলে সেখানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, লংগদু উপজেলা শাখার পক্ষ থেকে লংগদু উপজেলায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে নিখিল কুমার চাকমা নৌপথে রাঙামাটির উদ্দেশ্য রওনা করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited