নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ পিএম, ২০২১-০৮-১৯
রাতের আঁধারে রাঙ্গামাটি জেলা কারাগারে সামনে পার্টস মিউজিয়াম এন্ড সার্ভিসিং পয়েন্ট নামে একটি মোটর গাড়ি মেরামত ও পার্টসের দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) দিনগত রাত আনুমানিক ৩টি হতে রাত সাড়ে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোরের দল দোকানের চালের টিন কেটে দোকানে থাকা সিসি ক্যামরার লাইন বিচ্ছিন্ন করে দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা, ১৯ ইঞ্চি সিসিটিভির একটি মনিটর, দোকানে থাকা পার্টসসহ আনুমানিক ৯৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক নিপন বড়ুয়া জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এর পর পরের দিন ন্যায় সকাল ৯টায় দোকান খুলে ভেতরে ঢুকলে দেখতে পান দোকানের মালামাল সব এলোমেলো পড়ে আছে এবং চালের উপরে টিন কাটা অবস্থায় রয়েছে।
তিনি আরো বলেন, গভীর রাতে কোন এক সময় চোরের দল দোকানের চালের টিন কেটে দোকানে থাকা সিসি ক্যামরার লাইন বিছিন্ন করে মোটর সাইকেল পার্টস ক্রয় করতে দোকানে থাকা ক্যাশবাক্সে থাকা ৭০ হাজার টাকা, ১৯ ইঞ্চি সিসিটিভির একটি মনিটর ও দোকানে থাকা মূল্যবান পার্টস চুরি করে নিয়ে যায়।
পরে সকালে এই বিষয়ে দোকানের মালিক নিপন বড়ুয়া রাঙ্গামাটি কোতোয়ালি থানার অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেনসহ তার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited