সাজিদ বিন জাহিদ | ০৭:০৩ পিএম, ২০২১-০৮-২০
পার্বত্য চট্টগ্রামের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম-এ সংবাদ প্রকাশের পরপরই রাঙামাটি শহরের অন্যতম ব্যস্ত সড়ক তবলছড়ির স্বর্ণটিলা জামে মসজিদ সংলগ্ন রাস্তাটির অস্থায়ী মেরামত কাজ শুরু করেছে রাঙামাটি পৌরসভা।
রাঙামাটি পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত রাস্তাটি নিয়ে জনমনে তৈরী হয়েছিলো নানান উৎকন্ঠা। আজ সকালে পৌর মেয়রের উদ্যোগে এলাকাবাসীর বহুদিনের দাবী বাস্তবায়িত হলো। বহুকাল ধরে বেহাল অবস্থায় পরে থাকা রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছিলো।
বর্ষার আগেই রাস্তাটির মেরামত বা যেকোন অস্থায়ী সমাধানের ব্যাপারে জোরালো দাবী রেখে আসছিলেন এলাকাবাসী।
বিষয়টি নিয়ে চলতি মাসের ১১ তারিখে পার্বত্য চট্টগ্রামের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম-এ ‘‘স্বর্ণটিলার রাস্তার বেহাল দশাঃ ধসের আশঙ্কায় নির্ঘুম এলাকাবাসী’’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
নগরপিতার উপর এলাকাবাসীর আস্থার পরিপূর্ণ মর্যাদা রেখেছেন দ্বিতীয় মেয়াদে রাঙামাটি পৌরসভার নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী।
তবলছড়ি বাজার থেকে আসামবস্তি ও স্বর্ণটিলা যাবার জন্য আপাতত বিকল্প কোন রাস্তা না থাকায় এই পথেই যান চলাচল করছে নিয়মিত। ব্যস্ত সড়কটি তাই ভয়াবহ রুপ নিয়েছিলো নিয়মিত মধ্যম ও ভারী যানবাহনের চাপে।
অস্থায়ী সংস্কার এর মধ্যে দিয়ে হলেও বড় যেকোন দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে। এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভার এই আন্তরিক ও যুগোপযোগী সিদ্ধান্তে। জনগণের প্রতিনিধি হিসেবে আকবর হোসেন তাঁর "আকবর দ্যা গ্রেট" তকমার যথার্থতারই প্রমাণ রেখেছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited